আজ ১লা জানুয়ারি ২০২৩ বছরের প্রথম দিনে সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা শীত বস্ত্র নিয়ে হাজির হয়েছিলেন সাগরদীঘির বিভিন্ন প্রান্তে। মানবসেবা হলো একটি এমন নেশা যা বছরের প্রথম দিন বা শেষ দিন বলে কোনো কথা হয় না। বিগত দিনে আপনারা যে ভাবে আমাদের পাশে থেকেছেন আশা করি আগামী দিনেও এভাবেই পাশে থাকবেন।
সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সকলকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন
আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠন সর্বদা সবার সাথে সবার পাশে।
