সাগরদীঘি ব্লকের মনিগ্রাম গ্রাম পঞ্চায়েতের পাশে সেখপাড়া গ্রামে হেনা বিবি নামে এক মহিলা বসবাস করেন। ছোট্ট ত্রিপলের বাড়িতে আপাতত থাকেন হেনা বিবি ও তার দুই ছোট ছোট ছেলে ও মেয়ে। গত দুই তিন বছর আগে হেনা বিবির স্বামী সুক চাঁদ সেখ গত হয়েছেন। তারপর বিভিন্ন বাড়িতে কাজ করে কোনো রকম সংসার চলে তাদের। বৃস্টির সময় অনেক কস্ট করে থাকতে হয়। সোস্যাল মিডিয়ায় এই খবর দেখে সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা কিছু খাদ্য সামগ্রী, শাড়ি ও বাচ্চাদের পোশাক ও কিছু আর্থিক সহযোগিতা নিয়ে পৌঁছায় হেনা বিবির বাড়িতে।
সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সাগরদীঘি থানার অফিসার সুমন কুমার পাল মহাশয়। সুমন বাবু সহ যারা পাশে থেকেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
কোনো সহৃদয় ব্যক্তি এই পরিবারের পাশে থাকার জন্য আগ্রহী থাকলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। পাশে থাকুন সাথে থাকুন, ধন্যবাদ!




