সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সাগরদীঘি ব্লাড সেন্টারে একটি রক্ত দান শিবিরের আয়োজন


সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আজ সাগরদীঘি ব্লাড সেন্টারে একটি রক্ত দান শিবিরের আয়োজন করা হয়। এই রক্ত দান শিবিরে উপস্থিত ছিলেন সাগরদীঘি ব্লকের জয়েন্ট বিডিও মাননীয়া হিমানি রায় মহাশয়া, সাগরদীঘি থানার অফিসার প্রিয়তোষ রাজপুত মহাশয় ও রাফিকুল ইসলাম মহাশয়। আজকের রক্ত দান শিবিরে সংগঠনের সদস্যদের পাশাপাশি বেশ কয়েক জন রক্ত দাতা স্বেচ্ছায় রক্তদান করেন।

এই রক্ত দান শিবিরে সংগঠনের দুই মহিলা সদস্যা সহ ২৫ জন রক্ত দাতা স্বেচ্ছায় রক্তদান করেন।

সংগঠনের অন্যতম রক্ত যোদ্ধা রাকিব সেখ ২০তম রক্ত দান করেন এবং সাব্বির আলি ২৫তম রক্ত দান করলেন।

সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সকল রক্ত দাতাদের রক্তিম অভিনন্দন ও ধন্যবাদ জানাই। এভাবেই সবাই রক্ত দিয়ে মুমূর্ষ রুগীর পাশে দাঁড়ান।