সাগরদিঘী হাসপাতালে ভর্তি এক থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চাকে স্বেচ্ছায় রক্তদান করলেন রিমি মজুমদার

সাগরদিঘী হাসপাতালে ভর্তি এক থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চাকে স্বেচ্ছায় রক্তদান করলেন রিমি মজুমদার

সাগরদিঘী হাসপাতালে ভর্তি (বিষ্ণুপ্রিয়া ঘোষ) ছোট্ট বাচ্চা মেয়ে থ্যালাসেমিয়া আক্রান্ত। তার জরুরী রক্তের প্রয়োজনে অনেক খোঁজাখুঁজির পর সাগরদিঘী স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে খবর আসে। তারপর সমস্ত ঘটনা জানার পর সংগঠনের সক্রিয় সদস্য অতনু সাহার তৎপরতায় তার বান্ধবী কোয়েল মজুমদার জানাই তার দিদি রিমি মজুমদারকে। তার কিছুক্ষণের মধ্যে অবশেষে সাগরদিঘী ব্লাড সেন্টারে পৌঁছায় রিমি মজুমদার এবং স্বইচ্ছায় রক্ত দান করেন। তারপর রোগীর পরিবারের হাতে রক্ত তুলে দেওয়া হয়।

সাগরদিঘী স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে রিমি মজুমদারকে রক্তিম অভিনন্দন শুভেচ্ছা জানাই।