সাগরদিঘী হাসপাতালে ভর্তি এক বাচ্চা মেয়েকে স্বেচ্ছায় রক্তদান করলেন পোপাড়া গ্রামের নাসিরুদ্দিন মল্লিক


সাগরদিঘী হাসপাতালে ভর্তি এক বাচ্চা মেয়ে সাবনুর খাতুন, তার জরুরী রক্তের প্রয়োজন। কিন্ত সারাদিন খোঁজাখুঁজির পর রুগীর পরিবার রক্ত না পেয়ে সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে আসে। তারপর সমস্ত ঘটনা জানার পর সঙ্গে সঙ্গে সাগরদিঘী স্বেচ্ছাসেবী সংগঠনের টাউন সভাপতি অতনু সাহা তার প্রচেষ্টায় তার এক দাদা পোপাড়া গ্রামের নাসিরুদ্দিন মল্লিককে সঙ্গে নিয়ে সাগরদীঘি ব্লাড সেন্টারে পৌঁছায় এবং স্বইচ্ছায় রক্ত দেয়। অবশেষে রুগীর পরিবারদের হাতে রক্ত তুলে দেওয়া হয়। 

সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন জানাই রক্ত দাতাকে।