নেতাজি জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটি ও সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালনায় আজ ২৩শে জানুয়ারি সাগরদীঘি হাইস্কুলের সন্নিকটে নেতাজীর মূর্তির পাদদেশে নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মদিবস পালিত হলো। নেতাজী সুভাষচন্দ্র বসুকে সম্মান জানিয়ে প্রথমে পতাকা উত্তোলন করেন সাগরদীঘি থানার ওসি মাননীয় সুমিত বিশ্বাস মহাশয়। তারপর সবাই একে একে নেতাজী সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করেন। তার পাশাপাশি উদ্বোধনী সংগীত ও বক্তব্যের মাধ্যমে এই অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগরদীঘি থানার ওসি মাননীয় সুমিত বিশ্বাস মহাশয়, প্রাক্তন এম. এল. এ. মাননীয় পরেশ দাস মহাশয়, নেতাজি জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটির অন্যতম সদস্য মাননীয় পরিতোষ বন্দোপাধ্যায় ও অরুপ মন্ডল মহাশয়, সাগরদীঘি সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক ডঃ দেবজ্যোতি রায়, সাগরদীঘি এস. এন. হাইস্কুলের শিক্ষক শচীন পাল মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন জয়কুমার ধারা, প্রদীপ ব্যানার্জি, তুহিন প্রামানিক সহ সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য বৃন্দরা।