আজ মিজান সেখের জন্মদিন তাই ব্যক্তিগত কাজের জন্য রামপুরহাট যাচ্ছিলো সে। সেই সময় খবর আসে এক অসুস্থ রোগীর রক্তের প্রয়োজন। তাই সঙ্গে সঙ্গে সমস্ত কাজ ফেলে সাগরদীঘি ব্লাড সেন্টারে রক্ত দিতে এগিয়ে আসে। সঙ্গে উপস্থিত ছিলেন উৎসর্গ স্বেচ্ছাসেবী সংগঠনের বোখারা শাখার সক্রিয় সদস্য রাজু সেখ।
উৎসর্গ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে মিজান সেখকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও রক্তিম অভিনন্দন জানাই। ভালো থেকো তোমার এই মানসিকতাকে কুর্নিশ জানাই।