গোবর্ধনডাঙ্গা অঞ্চলের নতুন পাড়া গ্রামের এক অসুস্থ মহিলাকে স্বেচ্ছায় রক্তদান করলেন আনোয়ার হোসেন


গোবর্ধনডাঙ্গা অঞ্চলের নতুন পাড়া গ্রামের তাহেরা বিবি অসুস্থতার কারনে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসক জানান জরুরি রক্তের প্রয়োজন, তারপর অনেক খোঁজাখুঁজির পর রক্ত না পেয়ে রুগীর পরিবার উৎসর্গ স্বেচ্ছাসেবী সংস্থার কোঅর্ডিনেটর তাকদীর হককে জানাই। তারপর তিনি সাগরদীঘি থানার এক গাড়ি চালাক আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করে, অবশেষে সাগরদীঘি ব্লাড সেন্টারে আনোয়ার হোসেন রক্ত দিতে এগিয়ে আসে।

উৎসর্গ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আনোয়ার হোসেনকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন জানাই।