সাগরদিঘী হাসপাতালে ভর্তি এক অসুস্থ ব্যক্তিকে স্বেচ্ছায় রক্তদান করলেন সুখী গ্রামের লক্ষই মন্ডল


সাগরদিঘী হাসপাতালে ভর্তি নীকান্ত হেমব্রম (বয়স ২৬), তার জরুরী রক্তের প্রয়োজন। কিন্ত অনেক খোঁজাখুঁজির পর রুগীর পরিবার রক্ত না পেয়ে সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে খবর আসে। সমস্ত ঘটনা জানার পর সঙ্গে সঙ্গে সাগরদিঘী স্বেচ্ছাসেবী সংগঠনের টাউন সভাপতি অতনু সাহার প্রচেষ্টায় তার পরিচিত সুখী গ্রামের লক্ষই মন্ডল সাগরদীঘি ব্লাড সেন্টারে পৌঁছায় এবং স্ব-ইচ্ছায় রক্ত দেয়। সহযোগিতায় সংগঠনের সদস্য রাফিকুল সেখ উপস্থিত থাকে। অবশেষে রুগীর  পরিবারদের হাতে রক্ত তুলে দেওয়া হয়। 

সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন জানাই রক্ত দাতাকে।