জঙ্গিপুর হাসপাতালে ভর্তি জুলি খাতুন (বয়স ২০), তার জরুরী রক্তের প্রয়োজন কিন্ত অনেক খোঁজাখুঁজির পর রুগীর পরিবার রক্ত না পাওয়াই সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে খবর আসে। সমস্ত ঘটনা জানার পর সঙ্গে সঙ্গে সাগরদিঘী স্বেচ্ছাসেবী সংগঠনের কো-অর্ডিনেটর কুরবান আলীর প্রচেষ্টায় তার বন্ধু মেহেদী হাসান ফারাক্কা থেকে রক্ত দিতে এগিয়ে আসেন জঙ্গিপুর ব্লাড সেন্টারে এবং স্ব-ইচ্ছায় রক্ত দেয়। অবশেষে রুগীর পরিবারদের হাতে রক্তের ব্যাগ তুলে দেওয়া হয়।
মেহেদী হাসান এই নিয়ে ১০ তম রক্ত দান করেন। সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন জানাই রক্ত দাতাকে।