সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র উপহারের আয়োজন করা হয়।
এই কর্মসূচিতে বিশেষ ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সহযোগিতা করেছেন সাগরদীঘি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় সুমিত বিশ্বাস মহাশয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগরদীঘি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় সুমিত বিশ্বাস মহাশয়, সাগরদীঘি গ্রাম পঞ্চায়েত প্রধান মাননীয় অরুপ মন্ডল মহাশয়, সাগরদীঘি সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক ডঃ দেবজ্যোতি রায়, সাগরদীঘি B.M.O.H ডঃ এম. এ. শামিম মহাশয়, বিশিষ্ট নাট্যকার ও সমাজসেবী রবিন দত্ত মহাশয়, সমাজসেবী পরিতোষ বন্দোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি যেমন জঙ্গিপুর GBS স্বেচ্ছাসেবী সংস্থা, মানব বন্ধন সংস্থা, জঙ্গিপুর স্পন্দন ফাউন্ডেশন, উৎসর্গ স্বেচ্ছাসেবী সংগঠনের বোখারা শাখা ও গোবর্ধন ডাঙ্গা শাখার প্রতিনিধি এবং আরও বিশিষ্ট ব্যক্তিগণ।
সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই সকলেই এগিয়ে আসুন, পাশে থাকুন। ধন্যবাদ।