সাগরদিঘী হাসপাতালে ভর্তি এক অসুস্থ মহিলাকে রক্তের ব্যবস্থা করে দিল সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠন



সাগরদিঘী হাসপাতালে ভর্তি কানেজা বিবি (বয়স ৪০), তার জরুরী রক্তের প্রয়োজন। কিন্ত দু-দিন থেকে অনেক খোঁজাখুঁজির পর রুগীর পরিবার রক্ত না পেয়ে সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক আর. জে. আই বিট্টুকে সমস্ত ঘটনাটা জানাই। তারপর সংগঠনের আরেক সদস্য অতনু সাহার সহযোগিতায় তার বন্ধুকে নিয়ে সঙ্গে সঙ্গে সাগরদীঘি ব্লাড সেন্টারে পৌঁছায় এবং স্ব-ইচ্ছায় রক্ত দেয়। অবশেষে রুগীর পরিবারদের হাতে রক্ত তুলে দেওয়া হয়। 

রক্তদাতা নিজের নাম জানাতে অনিচ্ছুক, তার এই মানসিকতাকে কুর্নিশ জানাই। সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন জানাই রক্ত দাতাকে।