সাগরদিঘী ব্লকের বোখারা গ্রামের এক অসুস্থ রোগী সাগরদীঘি হাসপাতালে ভর্তি অবস্থায় জরুরি রক্তের প্রয়োজন হয়। অবশেষে মুস্তাফিজুর রহমান মহাশয়ের সহযোগিতায় উৎসর্গ স্বেচ্ছাসেবী সংগঠনের বোখারা শাখার মহম্মদ আজাদ হোসেন (রকি) প্রথম বার রক্ত দানে এগিয়ে আসলেন সাগরদীঘি এস. এস. ব্লাড সেন্টারে। অবশেষে বোখারা শাখার সদস্যরা রুগীর পরিবারের হাতে রক্তের ব্যাগ তুলে দেয়।
সেখানে উপস্থিত ছিলেন বোখারা শাখার কোঅর্ডিনেটর সন্দীপ ফুলমালী ও আরেক সদস্য মসিবুর সেখ।
উৎসর্গ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আজাদ হোসেন (রকি) কে রক্তিম অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।