শিক্ষক দিবস উপলক্ষে উৎসর্গ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে গোবর্ধনডাঙ্গা দস্তুরহাট হাইস্কুলে রক্তদান শিবির


আজ ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে উৎসর্গ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে গোবর্ধন ডাঙ্গা দস্তুরহাট হাইস্কুলে একটি রক্ত দান শিবিরের আয়োজন করা হয়। এদিন সাগরদীঘি থানার ওসি মাননীয় সুমিত বিশ্বাস মহাশয়ের উপস্থিতিতে উৎসর্গ স্বেচ্ছাসেবী সংগঠনের গোবর্ধন ডাঙ্গাতে একটি শাখা সংগঠন উদ্বোধন করেন ওসি সুমিত বিশ্বাস মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন মুরাদ আলি (শিক্ষক), সাইদুল সেখ (আইনজীবী), বাদশা সেখ (সমাজসেবী), সামিউল্লা আলম (কবি ও সাহিত্যিক) এবং জঙ্গিপর স্পন্দন ফাউন্ডেশনের প্রতিনিধি সাহিম খাঁন, সইদুল সেখ, ওয়াসিম, সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য বৃন্দ ও সন্দীপ ফুলমালী, বান্টি প্রামানিক সহ বিশিষ্ট ব্যক্তিগণ।