নদীয়া জেলার তেহট্ট নার্সিংহোমে ভর্তি জালিমা খাতুনকে রক্তের ব্যবস্থা করে দিল সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠন


নদীয়া জেলার তেহট্ট নার্সিংহোমে ভর্তি জালিমা খাতুন (বয়স ১৯), তার জরুরী রক্তের প্রয়োজনে ডাক্তার বাবু জানান। কিন্তু রক্তের গ্রুপ নেগেটিভ হওয়ার কারণে অনেক খোঁজাখুঁজির পর খবর আসে সাগরদিঘী স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে। তারপর সাগরদিঘী স্বেচ্ছাসেবী সংগঠনের সক্রিয় সদস্য অতনু সাহার সহযোগিতায় এগিয়ে এলো নদীয়া জেলার ধুবুড়িয়া থেকে সুমিত দে। কিছুক্ষণের মধ্যে তারা পৌঁছে যায় কৃষ্ণনগর ব্লাড সেন্টারে। তারপর স্বেচ্ছায় রক্তদান করে রোগীর পরিবারদের হাতে রক্ত তুলে দেওয়া হয়। 

রোগীর দ্রুত সুস্থতা কামনা করি সাগরদিঘী স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে। 

সাগরদিঘী স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন ও শুভেচ্ছা রইল।