আজকে সাগরদিঘী হাসপাতালে ভর্তি সাগরদিঘী নওপাড়া গ্রামের সুপর্ণা দাস ও সাগরদিঘী শেখপাড়া গ্রামের সায়ন মির্জা দুই থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চার রক্তের প্রয়োজনে সাগরদিঘী স্বেচ্ছাসেবী সংগঠনকে জানাই। তারপর মোরগ্রাম গ্রামের তুষার ভকতের প্রচেষ্টায় লোহাপুর থেকে মোহাম্মদ সাবির ও বোখারা গ্রাম থেকে রাহুল সেখ দুই রক্তদাতাকে নিয়ে পৌঁছে যায় সাগরদিঘী এস. এস. ব্লাড সেন্টারে। তারা সেখানে স্বেচ্ছায় রক্তদান করেন এবং রোগীর পরিবারের হাতে রক্ত তুলে দেন।
সাগরদিঘী স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে দুই রক্তদাতাকে রক্তিম অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।


