সাগরদিঘী হাসপাতালে ভর্তি অবস্থায় চারজন থালাসেমিয়া শিশু ও এক ব্যক্তির রক্তের প্রয়োজনের কথা জানাই সাগরদিঘী স্বেচ্ছাসেবী সংগঠনকে। তারপর রোগীর পরিবারকে সংগঠনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় রক্তের ব্যবস্থা হয়ে যাবে। কিছুক্ষনের মধ্যেই হলদি গ্রামের মোহাম্মদ আসাদের প্রচেষ্টায় মোহাম্মদ আদিল, ইয়াসিন হোসেন ও সেখপাড়া গ্রামের আনিকুল সেখের প্রচেষ্টায় নবীন দাস এবং আরেক সদস্যের প্রচেষ্টায় রবিউল ইসলাম এছাড়াও আরেকজন রক্তদাতা নাম বলতে অনিচ্ছুক, অবশেষে পাঁচ রক্তদাতা সময়মতো পৌঁছে যায় সাগরদিঘী এস. এস. ব্লাড সেন্টারে। পুরো সময়টাই উপস্থিত ছিলেন সংগঠনের সক্রিয় সদস্য অতনু সাহা। নির্দিষ্ট সময়ে রোগীর পরিবারদের হাতে রক্ত তুলে দেওয়া হয়। সাগরদিঘী স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে রোগীদের দ্রুত সুস্থতা কামনা করি।
সাগরদিঘী স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে রক্তদাতাদের রক্তিম অভিনন্দন জানাই। ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবেই মানুষের পাশে থাকুন। ধন্যবাদ!
 |
| রবিউল ইসলাম |
 |
| নবীন দাস |
 |
| ইয়াসিন হোসেন |
 |
মোহাম্মদ আদিল
|