সাগরদিঘী হাসপাতালে ভর্তি পাঁচ মুমূর্ষ রোগীর রক্তের প্রয়োজনে কথা জানাই সাগরদিঘী স্বেচ্ছাসেবী সংগঠনকে। তারপর রোগীর পরিবার কে সংগঠনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় রক্তের ব্যবস্থা হয়ে যাবে। কিছুক্ষনের মধ্যেই মাসুদ আলম এর প্রচেষ্টায় জহুরুল সেখ এবং মোহাম্মদ আসাদের প্রচেষ্টায় তারিক আজিজ ও মালিয়া ডাঙ্গা থেকে এক মহিলা রক্তদানে এগিয়ে আসেন। সংগঠনের আর এক সদস্য অতনু সাহার প্রচেষ্টায় এগিয়ে আসেন ওসমান গনি ও আব্দুল সামাদ সেখ। অবশেষে পাঁচ রক্তদাতা সময়মতো পৌঁছে যায় সাগরদিঘী এস. এস. ব্লাড সেন্টারে। পুরো সময়টাই উপস্থিত ছিলেন সংগঠনের সক্রিয় সদস্য অতনু সাহা। নির্দিষ্ট সময়ে রোগীর পরিবারদের হাতে রক্ত তুলে দেওয়া হয়। সাগরদিঘী স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে রোগীদের দ্রুত সুস্থতা কামনা করি।
সাগরদিঘী স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে রক্তদাতাদের রক্তিম অভিনন্দন জানাই। ভালো থাকুন সুস্থ থাকুন। আর এইভাবেই মানুষের পাশে থাকুন। ধন্যবাদ!
 |
| জহুরুল সেখ |
 |
| ওসমান গনি |
 |
| তারিক আজিজ |
 |
| আব্দুল সামাদ সেখ |
 |
| মমিদা বিবি |