থ্যালাসেমিয়া আক্রান্ত এক ব্যক্তির রক্তের প্রয়োজনে রোজা ভেঙ্গে রক্তদান করলেন পোপাড়া গ্রামের মুবারক সেখ

থ্যালাসেমিয়া আক্রান্ত এক ব্যক্তির রক্তের প্রয়োজনে রোজা ভেঙ্গে রক্তদান করলেন পোপাড়া গ্রামের মুবারক সেখ

থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত বছর ২০ এর বিরাট প্রধান। গতকাল জঙ্গিপুর হাসপাতালে ভর্তি হয়। রক্তের প্রয়োজনও হয় কিন্তু রক্ত জোগাড় করতে পারেনি রুগির পরিবার। অবশেষে সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য সুমন দাসকে সমস্ত ঘটনা জানাই। আজ অতনু সাহার প্রচেষ্টায় পোপাড়া গ্রাম থেকে মুবারক সেখ রোজা ভেঙে সাগরদীঘি এস এস ব্লাড সেন্টারে রক্ত দিতে এগিয়ে আসে।

সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে মুবারক সেখকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন জানাই।