এক অসুস্থ মহিলার জরুরি রক্তের প্রয়োজনে দেবগ্রাম থেকে রক্তদান করতে এগিয়ে আসলেন গোবিন্দ চক্রবর্তী

এক অসুস্থ মহিলার জরুরি রক্তের প্রয়োজনে দেবগ্রাম থেকে রক্তদান করতে এগিয়ে আসলেন গোবিন্দ চক্রবর্তী

মোরগ্রামের বাসিন্দা রাসিদা বিবির রক্তের প্রয়োজন। তাই দুদিন থেকে রুগীর পরিবার রক্ত খোঁজাখুঁজি করেও রক্ত জোগাড় করতে পারেনি। তখন হঠাৎ সইদুল সেখ সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যকে সমস্ত ঘটনা জানাই। তারপর সংগঠনের সক্রিয় সদস্য আর জে আই (বিট্টু) যোগাযোগ করে দেবগ্রামের গোবিন্দ চক্রবর্তীর সঙ্গে। তিনি সমস্ত ঘটনা শোনার পর চুপ করে বসে থাকেনি। গোবিন্দ চক্রবর্তী তিনি ব্যস্ততম মানুষ থাকা সত্ত্বেও নিজের কাজ বন্ধ রেখে সাগরদীঘি এস. এস. ব্লাড সেন্টারে রক্ত দিতে এগিয়ে আসে। সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের আরেক সদস্য আহাসান সেখ।

সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে গোবিন্দ চক্রবর্তী দাদাকে রক্তিম ভালোবাসা এবং ধন্যবাদ ও অভিনন্দন জানাই।