পাঁচগ্রামের আজিনা বিবির রক্তের প্রয়োজনে তার পরিবার রক্ত খুঁজতে খুঁজতে ক্লান্ত, অনেক খোঁজাখুঁজির পর সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য নুরসাদুজ্জামান সেখের সঙ্গে যোগাযোগ করে। তারপর সক্রিয় সদস্য বিট্টু সরকার ও সঞ্জয় কেশরি রাতেই আয়ন কেশরি কে নিয়ে বেরিয়ে যায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। অবশেষে রাত ১১ টা নাগাদ রক্ত দিলেন আয়ন কুমার কেশরি।
সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আয়ন কেশরি কে অসংখ্য ধন্যবাদ ও রক্তিম অভিনন্দন জানাই।
এভাবেই সকলেই অসহায় রুগির পাশে দাঁড়ান। এগিয়ে আসুন, পাশে থাকুন। ধন্যবাদ!


