আজ সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠনের তৃতীয় বছর পূর্ণ হলো। সেই উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও রক্ত দান শিবিরের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগরদীঘি থানার ভারপ্রাপ্ত ওসি সুমিত বিশ্বাস মহাশয়, সাগরদীঘি B.M.O.H ডাঃ এম. এ শামিম, সাগরদীঘি গ্রাম পঞ্চায়েত প্রধান অরূপ মণ্ডল মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা।
আজ এই রক্ত দান শিবিরের সকল রক্ত দাতাদের সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে মেডেল পরিয়ে সম্মান জানানো হয়। এছাড়াও সহদেব ফুলমালীকে সম্মান জানানো হয়।
সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সকল অতিথি ও সকল রক্ত দাতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এভাবেই সকলে পাশে থাকুন। ধন্যবাদ!
































