অসুস্থ মহিলাকে রক্তের ব্যবস্থা করে দিল সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠন


সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য রাকিব সেখের কাছে খবর আসে লক্ষী রায় নামের এক মহিলার জরুরি রক্তের প্রয়োজন। তারপর আরেক সদস্য অতনু সাহা কথা বলে নুরসাদুজ্জামান সেখের সঙ্গে তারপর সাগরদীঘি ব্লাড ব্যাংকে স্বইচ্ছায় রক্ত দিতে এগিয়ে আসলেন নুরসাদুজ্জামান সেখ, সঙ্গে উপস্থিত ছিলেন রাকিব সেখ।

সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে নুরসাদুজ্জামান সেখকে অসংখ্য ধন্যবাদ জানাই।