সাগরদিঘী ৪র্থ বইমেলার শুভ সূচনা করলেন জঙ্গিপুর পুলিশ সুপার মাননীয় ওয়াই রঘুবংশী মহাশয়


আজ দুপুরে বই এর জন্য পথে হাঁটলেন সাগরদিঘীর জনসাধারণ, সাগরদীঘি থানার ওসি মাননীয় সুমিত বিশ্বাস মহাশয়, বই মেলা কমিটি, বিভিন্ন ছাত্রছাত্রী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। তারপর বিকেলে সাগরদিঘী ৪র্থ বইমেলার শুভ সূচনা করেন জঙ্গিপুর পুলিশ সুপার মাননীয় ওয়াই রঘুবংশী মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন আধিকারিকগন ও বিশিষ্ট ব্যক্তিগণ।
 
প্রতি বছরের ন্যায় এবছরও বই মেলায় সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠনের একটি স্টল আছে সেখানে সমাজমুলক সচেতন বার্তা, রক্ত সম্পর্কীয় ও বিভিন্ন বিষয়ে সচেতন বার্তা দেওয়া হচ্ছে, সেই সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠনের স্টলের ফিতে কেটে উদ্বোধন করলেন সাগরদীঘি থানার ভারপ্রাপ্ত ওসি মাননীয় সুমিত বিশ্বাস মহাশয় ও সাগরদীঘি গ্রাম পঞ্চায়েত প্রধান অরূপ মণ্ডল মহাশয়।

সকলের কাছে সাগরদিঘী স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আবেদন সকলেই বইমেলায় আসুন বই কিনুন বই পড়ুন বই উপহার দিন।