সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠনের ডাকে সাড়া দিয়ে রক্তদান করলেন বোখারা গ্রামের তুষার ভকত


সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক বিট্টু সরকারের কাছে অনুরোধ জানাই মিঠু জমাদারের পরিবার। তারা জানান জরুরি রক্তের প্রয়োজন। অনেকেই রক্ত দিয়েছে কিন্তু হিমোগ্লোবিন কম থাকার কারণে আরও রক্তের প্রয়োজন। এরপর বোখারা গ্রামের তুষার ভকতের সঙ্গে যোগাযোগ করে বিট্টু সরকার। অবশেষে স্বইচ্ছায় রক্ত দিতে এগিয়ে আসলেন তুষার ভকত। তুষার ভকত NCC টিমের একজন ভালো ছাত্র।

সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে তুষার ভকতকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন জানাই। ভালো থেকো সুস্থ থেকো অনেক বড় হও।