আজ সাগরদীঘি বই মেলা কমিটির পরিচালনায় সাগরদীঘি এস এন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো রক্ত দান শিবির। এই রক্ত দান শিবিরে উপস্থিত ছিলেন সাগরদীঘি থানার ওসি মাননীয় সুমিত বিশ্বাস মহাশয়, সাগরদীঘি গ্রাম পঞ্চায়েত প্রধান অরূপ মণ্ডল মহাশয়, বিশিষ্ট সমাজসেবী পরিতোষ বন্দোপাধ্যায়, শান্তি দাদা, ইন্টারদা, রাজা ভকত, হাবিবুর রহমান, জিয়াউর রহমান এছাড়াও বিশিষ্ট ব্যক্তিগণ সহ সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ ও অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থা।
সাগরদিঘী স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সকল রক্ত দাতাদের রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এভাবেই রক্ত দানে এগিয়ে আসুন।









