সাগরদীঘির দুই স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালনায় অনুষ্ঠিত হল বিজয়া সম্মেলনী ও করোনা যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান


সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠন ও সাগরদীঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হলো বিজয়া সম্মেলনী অনুষ্ঠান ও করোনা যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগরদীঘি থানার ওসি মাননীয় সুমিত বিশ্বাস মহাশয়, সাগরদীঘি বিডিও মাননীয় শুভজিৎ কুন্ডু মহাশয়, সাগরদীঘি গ্রাম পঞ্চায়েত প্রধান অরূপ মণ্ডল মহাশয়, B.M.O.H এ, এম শামিম মহাশয়, বিশিষ্ট শিক্ষক তামিজুদ্দিন মল্লিক মহাশয়, বিশিষ্ট সমাজসেবী পরিতোষ বন্দোপাধ্যায়, ফায়ার ব্রিগেড অফিসার, বিভিন্ন পূজা কমিটি এছাড়াও বিশিষ্ট ব্যক্তিগণ সহ সমাজসেবী গন। প্রথমে সকলকে মাস্ক ও স্যানিটাইজার দিয়ে প্রবেশ করা হয়। অনুষ্ঠানে সকলকে পুস্প স্তবক দিয়ে বরন করা হয়। এছাড়াও সকলের জন্য কফি ও মিস্টি মুখের ব্যবস্থা ছিলো।

অবশেষে ভালো কাজের জন্য সাগরদীঘি বি.ডি.ও. ও সাগরদীঘি থানার ওসি  দুটি স্বেচ্ছাসেবী সংস্থার হাতে সংবর্ধনা উপহার তুলে দেয়।