সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং সদস্যরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সারা বছর বিপদে আপদে সবার পাশে থাকার চেষ্টা করে থাকে। তাই সারা বছর ভালো কাজের জন্য সাগরদীঘি থানা পাড়া কালিপূজা কমিটি গতকালের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দদের হাতে ফুলের স্তবক ও ট্রফি উপহার তুলে দেওয়া হয়।
যারা সব সময় পাশে থাকেন, যারা সব সময় সহযোগিতা করে থাকেন, যারা দূর থেকেও সাপোর্ট করে থাকেন ও যেসমস্ত সদস্যবৃন্দরা সব সময় অক্লান্ত পরিশ্রম করে থাকেন তাদের সকলের জন্য এই সংবর্ধনা।
এভাবেই সকলেই পাশে থাকুন! ধন্যবাদ।






